ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১:১২

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে দেশটির আঙ্কারায় দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে হটলাইন চালু করা হয়েছে। এ হটলাইনে জরুরিভাবে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের এ দুইটি হটলাইনে যোগাযোগ করতে বলেছে- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫।

এছাড়া, ইস্তাম্বুলের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

তুরস্কে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বার- +৯০৮০০২৬১০০২৬।

প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজার লোক মারা গেছেন। এখনও উদ্ধার অভিযান চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। 

প্রীতি / প্রীতি

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির