ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কথা দিলাম’ সিনেমার টাইটেল গান প্রকাশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১:৩৬
ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রেক্ষাগৃহে আসছে ভালোবাসার সিনেমা ‘কথা দিলাম’। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম।
 
বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
 
বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ‘কথা দিলাম’ সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে আজ প্রকাশ পেয়েছে আকাশ সেন ও হৈমন্তী রক্ষিত দাসের কণ্ঠে সিনেমাটির টাইটেল গান ‘কথা দিলাম’। জসিম উদ্দিন আকাশের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন এবং সঙ্গীতায়োজন করেছেন পরাগ বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
 
এ প্রসঙ্গে কেয়া বলেন, সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। ‘কথা দিলাম’ টাইটেল গানের কথাগুলো চমৎকার। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।
 
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’