ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:৪৮

দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে মোট ৩৩৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৯ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৪১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। 

ডিএসইতে মোট ৫৫৩ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪০ পয়েন্টে, সিএসসিএক্স ৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে ১৪০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। দিন শেষে সিএসইতে ৬ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন