ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৪:৩২

ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ককে সহায়তা দেবে বাংলাদেশ। এজন্য একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অথবা আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) উদ্ধারকারী দল পাঠাতে পারে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে।

সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন। 

প্রীতি / প্রীতি

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে