ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ঘানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৪:৫৪

ডিজিটাল অর্থনীতিতে উন্নত বিশ্বের সাথে সমতালে এগিয়ে যেতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ঘানা।

আজ সৌদি আরবের রাজধানী রিয়াদের ফ্রন্ট এক্সপো অ্যান্ড এক্সিবেশন সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঘানার কমিউনিকেশন মন্ত্রী উরসুলা ওউসু-ইকুফুলের সাথে এক বৈঠককালে তারা এ বিষয়ে ঐকমতে পৌছান।

এসময় তারা তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন এবং স্টার্টআপ বিষয়ে উভয় দেশের মধ্যে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, নলেজ-শেয়ারিং ও গবেষণা করার ওপর বিশেষভাবে জোর দেন। মন্ত্রীদ্বয় তাদের নিজ দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।   

এছাড়াও প্রতিমন্ত্রী নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিমসহ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের আইসিটি মন্ত্রী এবং সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন নেতৃত্বদানকারী প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় করেন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঘানা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে