ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে -সমাজকল্যাণমন্ত্রী


মো. আলী আবির photo মো. আলী আবির
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৬:৪১

 নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে। ইশারা ভাষা প্রশিক্ষণের জন্য ইশারা ভাষা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। 

মাননীয় মন্ত্রী আজ রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি। 

মাননীয় মন্ত্রী বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদেরকে জন শক্তিতে পরিণত করার জন্য সরকার কাজ করছে। ইশারা ভাষার মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে পড়াশোনা, যোগাযোগ ও কর্মক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে ইশারা ভাষার প্রসার ঘটাতে হবে। সরকারের এ মেয়াদে ইশারা ভাষা বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এমএসএম / এমএসএম

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ