ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রানি ম্যাথিলড খুলনায় যাচ্ছেন আজ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ১১:৪০

বেলজিয়ামের রানি ম্যাথিলডে আজ  বুধবার (৮ ফেব্রুয়ারি) খুলনা সফরে আসছেন। জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন এবং কালাবগীর ঝুলন্তপাড়ায় যাবেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি ও মানুষের সংগ্রামসহ  ঝুলন্তপাড়া ঘুরে দেখবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন। এদিকে, বেলজিয়ামের রানির এই সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাকোপ উপজেলা প্রশাসন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস জানান, সকাল ১১টায় হেলিকপ্টারে করে রানি দাকোপে আসবেন। প্রথমে সুতারখালী ইউপি কমপ্লেক্সে যাবেন। সেখান থেকে পরে নৌপথে সুতারখালী যাবেন। তার সঙ্গে জাতিসংঘের আরও ১৭ কর্মকর্তা থাকবেন। রানির সফরকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া একটি হেলিপ্যাড এবং স্পিডবোড প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, রানি ম্যাথিলডে উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএনডিপির পানি শোধনাগার পরিদর্শন করবেন। এছাড়া একই ইউনিয়নের কালবগী এলাকার ঝুলন্তপাড়ায় বন্যা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পের উপকারভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

রানির সফরের আগে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি বিশেষ দল পানি শোধনাগার ও বন্যা প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একজন সহায়ক অনুপ্রেরণাদায়ক পদমর্যাদার ভূমিকায় দায়িত্বপালনকারী হিসেবে বেলজিয়ামের রানি ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।  

প্রীতি / প্রীতি

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে