কঙ্গোতে আগ্নেয়গিরি বিস্ফোরণে নিহত ১৫
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নাইরাগঙ্গো আগ্নেয়গিরি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছেন। রবিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে গোমা থেকে ৬ মাইল অর্থাৎ ১০ কিলোমিটার দূরে অবস্থিত নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ভয় পেয়ে পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৯ জন, কারাগার থেকে পালানোর সময় ৪ জন এবং ২ জন লাভার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ২০ লাখ বাসিন্দার শহরটির রাতের আকাশ নাইরাগঙ্গোর আগুনে লাল রং ধারণ করে। জ্বলন্ত লাভার বিস্ফোরণে দূর-দূরান্তে গিয়ে পড়ছে আগুনের ফুলকি। উত্তপ্ত লাভার ঢলের আতঙ্কে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন স্থানীয়রা। বহু মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে বহুতল ভবনও রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনে কয়েক মাস সময় লেগে যেতে পারে।
আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, ১৭০টি শিশু নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ১৫০ শিশুকে তাদের পরিবার থেকে আলাদা জায়গায় রাখা হয়েছে।
এর আগে ২০০২ সালে গোমা শহরের নিকটবর্তী এই আগ্নেয়গিরিটির বিস্ফোরণ ঘটে। সেবার ২৫০ জনের মৃত্যু হয় এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে যায়।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক