ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

২০ দিনের সফরে লন্ডন যাচ্ছেন নায়িকা ববি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৩ বিকাল ৫:২৪

বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে একটু বেছে চলচ্চিত্রে কাজ করেন। সম্প্রতি তিনি বরিশালে ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে শীতে কাবু হয়ে যান এই নায়িকা। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় শয্যাশায়ী হতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এদিকে ববির ভিষণ মন খারাপ। তবে এবারের মন খারাপের বিষয়টি ভিন্ন। 

তার মা, বোন ও বোনের সন্তান গতকাল রাতে অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। এজন্যই মন ভালো নেই বলে উল্লেখ করে ববি বলেন, গতকাল রাতে মা-বোন ও বোনের বাচ্চাটা অস্ট্রেলিয়া চলে গেছে। বিশেষ করে পিচ্চিটার জন্য মনটা খারাপ লাগছে। আবার অনেকদিন পরে তাদের সঙ্গে দেখা হবে। শরীরটাও এখনও পুরোপরি সুস্থ নয়। কাশিটা আছে। প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ।

ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লেখান। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি লন্ডনে উড়াল দিবেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকেট কনর্ফাম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা রাখছি ভালো কিছুই হবে।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’