ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শীতজনিত রোগে ১০৫ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ৩:৪৮

শীতজনিত রোগে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে শতাধিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং আরও দুজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৮ হাজার ৩৬২ জন। একই সময়ে এ রোগে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।  

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৩৩ জন। ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে আজ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৯০ হাজার ৭৪৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের। 

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার