ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ৪:২৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কর্মসূচির নামে কেউ যদি রাস্তায় বসে পড়ে তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। রাস্তাঘাট বন্ধ না করে। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করে।

মন্ত্রী বলেন, তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।

১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি চাওয়াসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যদলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার