তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক নিখোঁজ
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন। তার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষিতে দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
তিনি বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতোলিয়ায় এলাকায় ভূমিকম্পে নিখোঁজ রয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক। তিনি সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করতেন। তবে ভূমিকম্পের পর তার এখনো কোনো খোঁজ মেলেনি।
২০১৫ থেকে ২০১৯ সালে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে ছিলেন ডেভরিম ওজতুর্ক। তিনি ঢাকা থেকে বিদায় নেয়ার পর আসেন মুস্তাফা ওসমান তুরান।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে