পুলিশের হাতে শিল্পা শেঠীর স্বামী রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট
পুলিশের হাতে এলো রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট। ‘এইচ অ্যাকাউন্ট’ নামে একটি গ্রুপ রয়েছে, যার গ্রুপ অ্যাডমিন শিল্পা শেঠীর স্বামী রাজ।পর্নো সাইটের সমস্ত লাভ-ক্ষতির হিসেব সেখানে করা হয়েছে।
পুলিশের সন্দেহ, ‘হটশটস’ বলে যে অ্যাপে পর্নো ছবি প্রকাশ করা হতো, তারই হিসাবপত্র চলত ওই গ্রুপে। একই সঙ্গে পর্নো ছবির শ্যুটের বাংলোর সন্ধান পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের মাড আইল্যান্ডের একটি বাংলোয় তল্লাশি চালিয়েছিল পুলিশ।
পুলিশ জানায়, সেই বাংলো ভাড়া নেয়া হয় যৌন পেশার জন্য। সেখান থেকে নয়জনকে পর্নো ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। জাতীয় সংবাদমাধ্যমের সৌজন্যে সেই বাংলোর কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বাংলোর পাশে মেকআপ রুমও দেখা গেছে। বাংলোর ভাড়া প্রায় কোটি টাকার কাছাকাছি।
হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়ে পুলিশ জানিয়েছে, কোন ভিডিও বেশি জনপ্রিয় হয়েছে, কোন ভিডিও কম বার দেখা হয়েছে- সেই বিষয়ে আলোচনা করা হত। ব্যবসার লাভ ও টাকা পয়সার হিসেব নিয়ে বিস্তারিত চ্যাট প্রকাশ্যে এসেছে।
পর্নো ছবি বানানোর অভিযোগে সোমবার মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ। তার বিরুদ্ধে অভিযোগ, পর্নো বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মোবাইল ফোনে। ঘটনার মূল ষড়যন্ত্রকারীও রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বাই পুলিশের হাতে।
জামান / জামান
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী