ইউনিয়ন পর্যায়ে বিএনপির গণপদযাত্রা আজ
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে আজ গণপদযাত্রা করবে বিএনপি। পূর্ব নির্ধারিত এ কর্মসূচি উপলক্ষে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নেতাদের পক্ষ থেকে নানা দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতাদের কে কোন এলাকায় পদযাত্রার নেতৃত্ব দেবেন, তার বিস্তারিত জানান।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নিজ ইউনিয়নের কর্মসূচিতে অংশ নেবেন। আব্দুল মঈন খান অংশ নেবেন নরসিংদী জেলার পলাশ উপজেলা জিনারদি ইউনিয়নের পদযাত্রায়। নজরুল ইসলাম খান জামালপুর জেলা ইসলামপুর উপজেলা কুমার কান্দি ইউনিয়নে অংশ নেবেন।
তবে খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় অবস্থান করবেন। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বিএনপি ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী সদস্য, নির্বাহী কমিটির সদস্য অঙ্গসংগঠন কেন্দ্রীয় নেতারা ও সাবেক এমপি প্রত্যেকই নিজ এলাকায় পদযাত্রায় অংশ নেবেন বলে জানা গেছে।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন