ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আজ রাতে ‘তোমাকে চাই’ শিরোনামে গান শোনাবেন মাহফুজুর রহমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২১ বিকাল ৬:৫৭

বাংলাদেশের মিডিয়া জগতের সুপরিচিত ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালির কাছে তুলে ধরছে এ দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি।

চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

তারই ধারাবাহিকতায় ২০১৯ ও ২০২০ সালেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। চলতি বছরের রোজার ঈদেও গান শুনিয়েছেন মাহফুজুর রহমান একক সঙ্গীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’-তে। এবার কোরবানির ঈদেও থাকছে ১০টি গানের ভিডিও নিয়ে সাজানো তার গানের আয়োজন।

মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে। 

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেঁয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্নমাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে।

জামান / জামান

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী