ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চুম্বনের ছবি পোস্ট করে অঙ্কুশ বললেন বিয়েটা হবে কি না জানি না


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ১২:১০

চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে একজন তারা। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে।

তাদের বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। এমনকি অঙ্কুশ ও ঐন্দ্রিলার অনুরাগীরাও তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন। তবে চুটিয়ে প্রেম করলেও, এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছু জানাননি।

শনিবার নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি আপলোড করেন অঙ্কুশ। আর তার ক্যাপশনে লেখেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।

অঙ্কুশের এই পোস্টেই শোরগোল পড়ে গেছে। তাহলে কি অভিনেতার বিয়ে এর মধ্যেই হওয়ার কথা ছিল? বিয়েটা কি স্থগিত হয়ে গেল? কী এমন কারণ? এমন প্রশ্ন তুলছেন অনুরাগীরা। অনেকে আবার সমস্ত কিছু ভুলে প্রিয় তারকাকে বিয়েটা করে ফেলার পরামর্শ দিয়েছেন।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’