ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফের বিয়ে করছেন নাতাশা-হার্দিক!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ২:৪৮

বলিউড অভিনেত্রী নাতাশা স্ট‌্যানকোভিচ। প্রায় তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেন তিনি। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। কিন্তু আবারো বিয়ে করতে যাচ্ছেন তারা!

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এর আগে কোর্টি বিয়ে করেন হার্দিক-নাতাশা। ওই সময়ে খুব তাড়াহুড়ো করে আইনি বিয়ে সারেন তারা। এখন নতুন করে পরিকল্পনা করেছেন, জমকালো আয়োজনে বিয়ে করার। আর এ বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই যুগল।’

আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা চলবে। গায়েহলুদ, সংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। গত বছরের নভেম্বর থেকে এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলেও সূত্রটি জানিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি হার্দিক কিংবা নাতাশা।

২০২০ সালের শুরুতে নাতাশা স্ট‌্যানকোভিচকে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে প্রোপোজ করেন হার্দিক। এরপর আংটি পরিয়ে বাগদান সারেন। করোনা সংকটের কারণে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। এ সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। লকডাউনের সময়ে হার্দিকের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন বলে জানা যায়। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’