ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৩:৫১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অশ্রদ্ধাশীল। এজন্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাদের আগ্রহ কম। তাদের আগ্রহ কেবল খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সঙ্গে মতবিনিময় ও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময়ে বিএসপির সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সেক্রেটারি এম জি কিবরিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের সংসদীয় দলের বৈঠক বসেছিল শনিবার (১১ ফেব্রুয়ারি)। তখন রাষ্ট্রপতি পদের মনোনয়নের জন্য সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হয়। সেই ক্ষমতাবলে তিনি বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। 

বিএনপির পদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার আসৎ উদ্দেশ্য ছিল তাদের। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল। শান্তি সমাবেশ করেছে, যে কারণে বিএনপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা তা পারেনি। 

প্রীতি / প্রীতি

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আহতদের অবস্থা আশঙ্কাজনক

মোংলায় পৌঁছেছেন তারেক রহমান

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে