আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রথমবার সেমিফাইনালে জবি
আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের আসরে প্রথমবারের মত সেমিফাইনালে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্রিকেট দল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্রিকেট দলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দকের মুখোমুখি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।
প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক। ২০ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। ৮০ রানের টার্গেটে মাঠে নেমে ১০ ওভার ৪ বলেই ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জয় পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেমে সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে সাজ্জাদ। অপরদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোলার হাসিবুর ৩ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন। বাকৃবির পক্ষে নেমে সর্বোচ্চ রান ২৪ রান সংগ্রহ করেন অলক। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোলারদের মধ্যে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। খেলাটিতে প্লেয়ার অব ম্যাচ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাজমুল।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও দলের কোচ পুষ্পেন সরকার বলেন, 'ছেলেরা ভালো খেলেছে। যারাই সুযোগ পাচ্ছে পারফর্ম করছে। দলের জয়ের জন্য সকলেই মরিয়া হয়ে খেলেছে। দলগত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল প্রথমবারের মতো সেমিফাইনালে৷ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা চ্যাম্পিয়ন হবো।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied