ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইউরোপে কমে আসছে মূল্যস্ফীতি


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ১২:৩১

জ্বালানিসংকট কমে আসায় ২০২৩ সালে প্রত্যাশার চেয়েও ভালো প্রবৃদ্ধি করবে একক মুদ্রা অঞ্চল ইউরোজোন। চাঙ্গা হচ্ছে অর্থনীতি। গতকাল সোমবার ইউরোপীয় কমিশন জানায়, অল্পের জন্য মন্দা থেকে বেঁচে যাবে ২০ দেশের এ অঞ্চল। ২০২৩ সালে জিডিপি প্রবৃদ্ধি আশা করা হচ্ছে ০.৯ শতাংশ। এর আগে প্রত্যাশা করা হয়েছিল ০.৩ শতাংশ। ২০২৪ সালে প্রবৃদ্ধি আরো বেড়ে হবে ১.৫ শতাংশ।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করলে এ অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দেয় দেশটি। এতে জ্বালানির দাম বেড়ে যায় এবং এই সংকটে ইউরোপ মন্দায় পড়বে—এমন আশঙ্কা করেছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু জ্বালানি সাশ্রয় ও মজুদ বাড়িয়ে সংকট কমাতে পেরেছে ইউরোজোন। সে কারণেই ২০২৩ সালে প্রবৃদ্ধিতেই থাকবে অঞ্চলটি। এর পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতিও কমে আসছে।

কমিশন এক বিবৃতিতে জানায়, জ্বালানি উৎস বৈচিত্র্য আনার পাশাপাশি ব্যবহার কমায় এ মৌসুমে গ্যাসের মজুদ অন্যান্য বছরের গড় মজুদের চেয়ে বেশি। ফলে গ্যাসের পাইকারি দামও কমেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ বছর মূল্যস্ফীতি থাকবে ৫.৬ শতাংশ, যেখানে গত অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল রেকর্ড ১০.৬ শতাংশ। মূল্যস্ফীতি কমিয়ে আনতে গত বছর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ অন্য সমপর্যায়ের ব্যাংকগুলো কয়েক দফা সুদের হার বাড়ায়। তবে কমিশন সতর্ক করে দিয়ে বলেছে, অর্থনৈতিক প্রতিকূলতা এখনো যথেষ্ট শক্তিশালী।

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে আলোচনায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেন, ‘প্রাথমিক যে আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে এ বছর ভালো করবে ইউরোজোনের অর্থনীতি। মন্দা এড়িয়ে প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে এ অঞ্চল।’ সূত্র : এএফপি

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন