বিরামপুরে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মদ সহ আশরাফুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার আচঁলকোল গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
সোমবার বিকেলে উপজেলার জোতবানী ইউপি’র চতুরপুর গ্রামের পাশে তেতুলতলা মোড়ে ভারতীয় মদ ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি পুরাতন বাইসাইকেলসহ আশরাফুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
অভিযানকারী অফিসার থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বলেন, থানা অফিসার ইনচার্জের নির্দেশে বিশেষ অভিযান চলাকালীন সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক কারবারি সাইকেল যোগে অন্যত্র মাদক সরবরাহ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেতুলতলা মোড় থেকে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় মামলা (নং-৬) দায়ের পৃর্বক আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
Link Copied