শিল্পার জন্য যত সম্পদ গড়েছেন রাজ কুন্দ্রা
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সুষ্পষ্ট প্রমাণ পাওয়ায় রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বলিউডের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এই গ্রেপ্তারের ঘটনা।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, রাজ কুন্দ্রা প্রায় ৪ হাজার কোটি রুপির সম্পদ গড়েছেন। অথচ তিনি ছিলেন ব্রিটেনের সামান্য এক বাস কন্ডাক্টরের ছেলে। যিনি টাকার অভাবে কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি। সেই রাজকুন্দ্রা কিভাবে এতো সম্পদের পাহাড় গড়েছেন? নিজের রানীকে দিয়েছেন কি পরিমাণ সম্পদ? গ্রেপ্তারের পর এক এক করে চাঞ্চল্যকর এসব তথ্য ফাঁস হতে শুরু করেছে।
জানা গেছে, ২০০৯ সালের নভেম্বরে ভারতে বিয়ে করেন এ জুটি। মুম্বাই থেকে কিছুটা দূরে খান্ডালায় শিল্পার এক বন্ধুর ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ে। ওই দিন শিল্পাকে ৩ কোটি রুপি দামের একটি আংটি দিয়েছিলেন রাজ। একই বছর জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল দল রাজস্থান রয়্যালসের ১১.৭ শতাংশ শেয়ার কিনে নেন রাজ। শিল্পা ক্রিকেট পছন্দ করেন বলেই এমনটা করেন রাজ।
মুম্বাইয়ের সমুদ্র তীরে একটি বাসার খুব শখ ছিলো শিল্পার। স্ত্রীর শখ শুনতেই ম্যাক্সিমাম সিটিতে একটি বিলাসবহুল বাসা কেনেন রাজ। একেবারে সমুদ্রের সঙ্গে ঘেষাণো সেই ভিলা। সেখান থেকে সমুদ্রের গর্জন এবং ঢেউও দেখা যায়। সেখানেই তারা বসবাস করছেন। বিলাসবহুল ওই বাড়ির ছবি মাঝে মধ্যেই শেয়ার করেন শিল্পা-রাজ।
শুধু ভারতেই নয়, শিল্পার শখ পূরণে পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাতেও ফ্ল্যাট কিনেছিলেন রাজ। দুবাইয়ের মেঘ ছোঁয়া বিস্ময়কর এই ইমারতের ১৯তম ফ্লোরে ছিল রাজ-শিল্পার ফ্ল্যাটটি। তবে ফ্ল্যাটটি আকারে ছোট হওয়ায় পরবর্তীতে তা বিক্রি করে দেন রাজ।
আর ইংল্যান্ডেতো রাজের অঢেল সম্পত্তি আছেই। যার অনেক কিছুই শিল্পার ভোগবিলাসের উপকরণ। সারে ওয়েইব্রিজ এলাকায় সাত বেডরুমের একটি বিলাসবহুল বাংলো রয়েছে রাজের। তার নাম ‘রাজমহল’। অবকাশ যাপনে রাজকে সঙ্গে নিয়ে প্রায়ই সেই বাংলোতে থেকে আসেন শিল্পা।
শিল্পা ও রাজের রয়েছে একটি প্রাইভেট জেটও। টুইটারে সেই জেটের ছবি ও ভিডিও প্রায় আপলোড করেন শিল্পা।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের মতে, শিল্পা যোগ প্রাইভেট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজ কুন্দ্রা। সিনেমেশন মিডিয়া ওয়ার্কস প্রতিষ্ঠানটি গড়েছেন। এছাড়া রাজের রয়েছে, বাস্তিয়ান হসপিটালিটি, কুন্দ্রা কন্সট্রাকশন্স, জে এল স্ট্রিম, অ্যাকুয়া এনার্জি বেভারেজেস, ভিয়ান ইন্ডাস্ট্রিজ, হোল অ্যান্ড থিম সাম প্রাইভেট লিমিটেড এবং ক্লিয়ারকম প্রাইভেট মিডিয়া। সূত্র: ডিএনএ ইন্ডিয়া, এএনআই
প্রীতি / জামান
‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন চমক, যা আগে দেখেনি দর্শক!
বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া
সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা
দীর্ঘ বিরতির পর ফিরছেন মিম মানতাশা
বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা
কলকাতা থেকে গোপন কথা ফাঁস করলের তাসনিয়া ফারিণ
‘আজ কি রাত’ গানে নাচতেই কটাক্ষের শিকার শ্রাবন্তী
এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি
সমালোচনাকে পাত্তা দেন না সামান্থা
আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন
ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া
পঁচিশেই বিদায় কনটেন্ট ক্রিয়েটরের