ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

করের হার বাড়ানো হলে ফাঁকির প্রবণতাও বাড়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ১২:৩৪

করের হার বাড়ালে ফাঁকির প্রবণতাও বাড়ে। তাই করের হার না বাড়িয়ে তৃণমূল পর্যন্ত করের আওতা বাড়ানো যেতে পারে। এ ছাড়া বন্ধুসুলভ আচরণের মাধ্যমে ভ্যাট-ট্যাক্স আদায় করতে হবে। ব্যবসায়ীরা ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করে সরকারের রাজস্ব বাড়াতে সহযোগিতা করেন। অথচ ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হয়। অনেক সময় অহেতুক অভিযান চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়। এটি স্থিতিশীল ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক নয়।

গতকাল মঙ্গলবার রংপুরের ভ্যাট ও কর প্রদান সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন বিষয়ে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আরসিসিআই অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের মধ্য থেকে বক্তব্য দেন রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী, রংপুর চেম্বারের পরিচালক আবু হেনা মো. রেজওয়ানুল করিম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, রংপুর পরিবেশক সমিতির সভাপতি শেখ মিন্নুর রহমান প্রমুখ।

রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন, সৎ ব্যবসায়ীরা ভ্যাট দিচ্ছেন। আর অসৎ ব্যবসায়ীরা ফাঁকি দিচ্ছেন। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসায় ঝুঁকির মুখে পড়ছেন। তাই ভ্যাট ফাঁকির প্রবণতা রোধ ও তৃণমূল পর্যায় পর্যন্ত এর আওতা সম্প্রসারণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন বলেন, গত এক দশকে অর্থনীতির আকার যে হারে বেড়েছে, সে হারে রাজস্ব আদায় বাড়ছে না। তাই ভীতিমুক্ত পরিবেশে স্বেচ্ছায় আয়কর প্রদান করে দেশকে সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

রংপুরের চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, যাঁরা নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিচ্ছেন, তাঁদের হয়রানি না করে তৃণমূল পর্যায় পর্যন্ত করের নতুন নতুন ক্ষেত্র শনাক্ত করে তাদের করের আওতায় আনতে হবে। ভ্যাটের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেক সময় অহেতুক অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাগজপত্র জব্দ, হয়রানি ও নোটিশের মাধ্যমে আতঙ্ক তৈরি করেন। এটি বন্ধ করার দাবি জানান তিনি।

এমএসএম / এমএসএম

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ১২ হাজার ৭২ টাকা

নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস!

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’