অভিনেত্রী রাকেল ওয়েলচ মারা গেছেন
হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ মারা গেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাকেল ওয়েলচের ব্যক্তিগত সহকারী এএফপিকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। এ বিবৃতিতে বিস্তারিত উল্লেখ করেননি। কারণ হিসেবে শুধু ‘শারীরিক অসুস্থতার’ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
ষাটের দশকে বিশ্বব্যাপী ‘সেক্স সিম্বল’ হয়ে ওঠেন রাকেল। ‘ওয়ান মিলিয়ন ইয়ারস বি.সি.’ সিনেমায় বিকিনি পরা গুহা নারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন রাকেল। হলিউডে অ্যাকশন সিনেমায় নায়িকাদের পথ প্রদর্শকের কৃতিত্ব দেওয়া হয় এই মার্কিন অভিনেত্রীকে।
১৯৪০ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন রাকেল। ষাটের দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ৩০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ৫০টি টিভি সিরিজে দেখা গেছে তাকে। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি মাস্কেটার্স’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন