ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রমজানে চালের জন্য মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না : খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৩ দুপুর ২:৪

আসন্ন রমজানে মানুষ চাল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, 'এখন রেকর্ড চালের মজুদ আছে সরকারের কাছে।' বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চালের সংগ্রহ ও মজুদ ভাল। এ বছর ২০ লাখ ৩৩ হাজার ৯২৮ মেট্রিক টন চাল মজুদ আছে। গত বছর এ সময় মজুদ ছিলো ১৯ লাখ ৯৫ হাজার। তবে ধান সংগ্রহে এবার সরকার জোর দিচ্ছে না। কেননা বেসরকারি মিল মালিকদের কাছ থেকে কৃষকরা ভাল দাম পাচ্ছেন। ডলারের দাম ও উৎপাদন খরচ মিলিয়ে চালের দাম যে নিয়ন্ত্রণে আছে এটাই বড় সাফল্য।

সাধন চন্দ্র আরও বলেন, এরপরও দাম বেশি হওয়ায় দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি আছে। আর, মধ্যবিত্তদের ৫০ ভাগই ওএমএসে চাল নিচ্ছেন। বৈশ্বিক সংকট থাকলেও এবার আমনের ভাল ফলন হয়েছে। বোরোতেও ভাল ফলন হবে বলে আশা করছি। তাহলে খাদ্য নিয়ে সংকট থাকবে না।

ওএমএস সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস কার্যক্রম চলবে। ওএমএসে চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এতে আরও কম দামে ১৫ টাকা করে ৩০ কেজি চাল দেয়া হবে ৫০ লাখ পরিবারকে। রমজান ও ঈদকে ঘিরে ১ কোটি পরিবারকে বিনে পয়সায় দরিদ্রদের ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়ার পরিকল্পনা আছে সরকারের।

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন