ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাজ ও শিল্পার বাড়িতে মিলল ৭০টি পর্নো ভিডিও


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২১ দুপুর ১:৬

রাজ কুন্দ্রার পর্ন ভিডিও কেসে নতুন তথ্য এলো মুম্বাই পুলিশের হাতে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাজ-শিল্পার বাড়িতে রেড করল পুলিশ। আর তারপরই তাদের হাতে উঠে এলো ৭০টি পর্নো ভিডিও। এগুলো বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের সাবেক পিএ উমেশ কামাত।

রাজ ও উমেশের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা গেছে, গুগল প্লে স্টোর থেকে হটসহটঅ্যাপ সরিয়ে দেয়ার পর তারা এই ভিডিওগুলো রাখার আরো সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন। সঙ্গে সফট পর্নো ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা। 

রাজ-শিল্পার বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ, যা পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই পর্নোগ্রাফি ভিডিও রাজ কুন্দ্রার ইউকের কোম্পানি কারমিনে পাঠানো হতো কি-না। ভিয়ান ইন্ডাস্ট্রিজে অফিস এবং জেএল স্ট্রিমের অফিসে তল্লাসি চালিয়েও রাজ কুন্দ্রা এবং তার ভায়রাভাই প্রদীপ বকসীর ব্যাপারে বেশকিছু তথ্য এসেছে পুলিশের হাতে, যেখানে তারা কারমিন অ্যাপে আপলোড হওয়া পর্নো ক্লিপের সাবস্ক্রিপশন পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর সেখান থেকেই পুলিশের হাতে তথ্য উঠে এসেছে রাজ জানতেন হটসহট অ্যাপে যে ভিডিও আপলোড করা হয় তা বেআইনি।

২০২০ সালের শেষদিকে গুগল প্লে স্টোর ও অ্যপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছিল হটসহট অ্যাপ। যা নিয়ে ই-মে‍ইলে খারাপ খবর হিসেবে এটাকে জানিয়েছিলেন প্রদীপ বকসী। উত্তরে রাজ লিখেছিলেন, ‘কোনো চিন্তা নেই। প্ল্যান বি-র কাজ শুরু হয়ে গেছে। খুব বেশি হলে ২-৩ সপ্তাহের মধ্যেই নতুন অ্যাপ এবং প্লাটফর্মে লাইভ হয়ে যাবে।’

উমেশের সঙ্গেও এই নিয়ে কথা বলেছিলেন রাজ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই চক্রের মূল মাথা রাজই। আর তার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, সঙ্গে একটা প্রশ্নও উঠছে, সত্যি কি এ ব্যাপারে কিছু জানতেন না শিল্পা। বাড়িতে থাকা পর্নো ভিডিওগুলোও কী করে তার অজানা থাকতে পারে!

জামান / জামান

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক