কুবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে হৃদয়-ইমরান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের সাবেক সভাপতি বিপ্লব দাস বিপুল ও সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা সেতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান। আংশিক এ কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাকিব আহমেদ রিয়ান, মোঃ নয়ন মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা, মিনহাজুর রহমান, সৈকত হাসান রনি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম, মুতাসিম ভূঁইয়া, শোহায়েব ভূঁইয়া।
নতুন এ কমিটির সভাপতি মিরাজ হোসেন হৃদয় বলেন, আমি এই সংগঠনকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখতে চেষ্টা করবো।অসহায় ও অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করার চেষ্টা করবো।নরসিংদী জেলা থেকে যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছে তাদের পাশে থাকবো এবং ভবিষ্যতে যারা আসবে তাদের পাশে থেকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো। উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা