ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলু মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১১:১৫

সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলু মারা গেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন পণ্ডিত বিজয় কুমার কিচলু।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। আগ্রা ঘরানার শিল্পী বিজয় কুমার কিচলু ছিলেন আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। অগণিত নবীন শিল্পী তার প্রশিক্ষণে আজ লব্ধপ্রতিষ্ঠ। তার প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি বিজয় কুমার কিচলুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর উত্তরখন্ডের আলমোড়ায় জন্মগ্রহণ করেন পণ্ডিত বিজয় কুমার কিচলু। পড়াশোনা করেন ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে স্নাতকোত্তরে পড়াকালীন শাস্ত্রীয় সংগীতের আয়োজক, আগ্রা ঘরানার গায়ক হিসেবে নামডাক কুড়ান।

১৯৫৫ সালে ব্রিটিশ শিপিং কোম্পানিতে উচ্চপদে আসীন হয়ে কলকাতায় যান। অল্প সময়ের মধ্যে পণ্ডিত এ কানন, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো শিল্পীদের সঙ্গে হৃদ্যতা গড়ে ওঠে। চাকরির জন্য কলকাতায় গেলেও আমৃত্যু এই শহরেই ছিলেন তিনি।

পদ্মশ্রী পুরস্কার ছাড়াও সংগীত নাটক অ্যাকাডেমির স্বীকৃতিসহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন পণ্ডিত বিজয় কুমার কিচলু। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’