নিজের খরচে ১০০ ভক্তকে ভ্রমণে পাঠালেন বিজয়
ভোটের মাধ্যমে নির্বাচিত ১০০ জন ভক্তকে নিজের খরচে ভ্রমণে পাঠিয়েছেন অভিনেতা বিজয় দেবেরকোন্ডা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভক্তদের যাত্রার একটি ভিডিও পোস্ট করে খবরটি জানান বিজয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, তার ভক্তরা এই ভ্রমনে দারুণ উচ্ছ্বসিত। বিজয়ের জন্য উল্লাস করতে দেখা গেছে তাদের। এর ক্যাপশনে অভিনেতা লেখেন, আজ সকালে তারা তাদের ফ্লাইট থেকে আমাকে একটি ভিডিও পাঠিয়েছে। তারা পাহাড়ে যাচ্ছে! সারাদেশ থেকে ১০০ জন। আমি দারুণ খুশি।
নির্বাচিত ভক্ত অনুরাগীদের ভ্রমণে পাঠাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন বিজয়। সামাজিকমাধ্যমে ভোটের মাধ্যমে বিজয় জানতে পারেন যে তার ভক্তরা পাহাড় ভ্রমণে বেশি ইচ্ছুক। তাই তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে তাদের মানালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিগত কয়েক বছর ধরেই ভক্তদের এমন দারুণ কিছু উপহার দিয়ে এসেছেন ভারতের দক্ষিণী তারকা।
বিজয়কে সামনে তেলেগু রোমান্টিক চলচ্চিত্র ‘কুশি’তে দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। শিবা নির্ভানা পরিচালিত সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবার কথা রয়েছে।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন