বাকৃবির কেবি হাই স্কুলে স্কুল সপ্তাহের উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে (কেবি হাই স্কুল) শুরু হয়েছে স্কুল সপ্তাহ-২০২৩।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান স্কুল সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি শেষ হবে স্কুল সপ্তাহ।
স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোডের্র চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। এছাড়া উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও অধ্যাপক ড. শারমীন আক্তার রনী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন নতুন ধারণা ও আবিষ্কার নিয়ে আয়োজিত বিজ্ঞান মেলা ঘুরে দেখেন বাকৃবি উপাচার্য। এতে ৩৬ জন দেয়ালিকায়, ৫৬ জন চিত্রাঙ্কনে, ৪৮ জন সাইন্স ফেয়ারে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলে তাদের উদ্ভাবন সম্পর্কে জানতে চান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে যাচ্ছে। এই স্কুলের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীরা দেশ গঠনে সুনাম অর্জন করে যাচ্ছে। প্রতিটি শিশুর লুকায়িত প্রতিভা বিকাশে অভিভাবকসহ শিক্ষকদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ সামাজিক সকল অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে হবে। সন্তানরা যাতে বিপথে না যায় সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির জন্য তিন বছর পর কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সপ্তাহ। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বার্ষিক মিলাদ, বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও স্কুল ডে উদযাপন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন