ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শীর্ষে রয়েছে সজলের ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৩ দুপুর ১২:২৩

গত জানুয়ারী মাসের ৩০ তারিখে মুক্তি পেয়েছিলো ওয়েব  সিরিজ ‘দ্য সাইলেন্স’ যা এখন পর্যন্ত পুরো ফেব্রুয়ারী মাস  বাংলাদেশের মানুষের মুখে মুখে আলোচনার শীর্ষে রয়েছে।এই ওয়েব সিরিজের মূল আকর্ষণ  শিবলী চরিত্র।এই শিবলী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল।সজল দুই দশক ধরে নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন।অন্যতম আলোচিত তরুণ নির্মাতা ভিকি জাহেদ এটি নির্মাণ করেছেন। সৃষ্টিকর্তা যা অপছন্দ করেন সেগুলোই পছন্দ করে ইবলিশ। লোভ, লালসা, হিংসার মতো সেই অভ্যাসের প্ররোচনা মানুষকে ধোঁকার ফাঁদে ফেলে । এই ধোঁকা দেওয়ার কাজ করে ইবলিশ। সিরিজে এই ইবলিশের ভূমিকা পালন করে শিবলী চরিত্রটি।সজলের নিখুঁত অভিনয় মানুষের মনে এতটাই দাগ কেটেছে যা প্রশংসার উর্ধে।সজল ছাড়াও ‘দ্য সাইলেন্স’ সিরিজে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকত উল্লাহ প্রমুখ।সজল বলেন, এটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র ছিল যা করতে গিয়ে আমার আমিকে শিবলী চরিত্রে রুপান্তরিত করার জন্য বিশেষভাবে চরিত্রে গভীরে প্রবেশ করতে হয়েছে।আমার এই চরিত্রটি কারো কারো কাছে ভয়ের মনে হয়েছে আবার কেউ কেউ অনেক অবাক হয়েছে।তবে এখন পর্যন্ত দর্শকদের  কাছ থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি যা আমার এই কাজটিকে স্বার্থক  করে তুলেছে।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, দর্শকদের অকৃত্রিম ভালবাসা নিয়ে এতগুলো বছর পার করে এসেছি এবং ভবিষ্যতেও ভালো ভালো কাজের  মাধ্যমে দর্শক হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চাই।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’