যৌনশিক্ষা নিয়ে আমিরকন্যা ইরার বক্তব্য ভাইরাল
বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে তার মেয়ে ইরা খানকেও খুব ভালোভাবেই চেনেন সিনেমাপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সময় কাটান ইরা। প্রায়ই নিজের নানা মতবাদের কথা শেয়ার করেন তার ফলোয়ারদের সঙ্গে।
ছেলেবন্ধুর সঙ্গে সময় কাটানোর মুহূর্ত থেকে শুরু করে নানা রকম মানসিক স্বাস্থ্য নিয়েও বিভিন্ন পোস্ট শেয়ার করে থাকেন তিনি। তবে সম্প্রতি তার এক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন তার মা, তার বেড়ে ওঠার সময় তাকে একটি যৌন শিক্ষার বই উপহার দিয়েছিলেন যাতে করে নিজের ভালো মন্দটা নিজে বুঝতে পারেন তিনি।
ইরার সেই পোস্টে তিনি লেখেন, 'যখন ইরা তার বয়সন্ধিকালের দিকে যাচ্ছিলেন ঠিক সে সময় মা রিনা দত্ত আমাকে একটি যৌন শিক্ষার বই উপহার দেন। তিনি সবসময় আয়নায় আমার নিজেকে নিজে ভালোভাবে দেখার উপদেশ দিতেন। যদিও আমি তার অনেক উপদেশ শুনতাম না। কারণ আমি ভাবতাম সব কিছু প্রকৃতির নিয়মেই পরিবর্তন হবে। সাধারণভাবে চিন্তা করলে সময়ের সাথে আমার নিজেরও নানা শারীরিক পরিবর্তন আসছে। আমি বর্তমানে আমার জীবনের সকল কিছুর ভারসাম্য বজায় রাখতে নানা ব্যায়াম করে যাচ্ছি। তাই আমি এখন আগের চেয়ে নিজের জীবনকে আরও ভালোভাবে অনুধাবন করতে পারছি এবং আত্মবিশ্বাসী হচ্ছি। আমি মনে করি আমাদের উঠতি বয়সে পরিবার থেকে আমাদের সর্বোচ্চ সহায়তা দরকার।'
জামান / জামান
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী