উরফির নয়া অ্যাডভেঞ্চার!
উরফি জাভেদ মানেই বিতর্ক, উরফি জাভেদ মানেই আলোচনা। আবার প্রচুর রিয়েলিটি শোতেও তাকে দেখা যায়। আগে অংশ নিয়েছিলেন বিগ বসে। তারপরে কাজ করেছেন বিভিন্ন ধারাবাহিকে। তার ফাঁকে আবার তাকে দেখা গেছে কোনো না কোনো রিয়েলিটে শোয়ে।
আবার এসব রিয়েলিটি শোতে উরফির নানা বিতর্ক ঝড় তুলেছে। সম্প্রতি ‘স্প্লিট্সভিলায়’য় দেখা গেল তাকে। যার ফলে উরফিকে ঘিরে নতুন খবর আসছে।
রোহিত শেঠির অ্যাডভেঞ্চার শো ‘খাতরো কি খিলাড়ি’র পরবর্তী আকর্ষণ নাকি উরফি। সম্প্রতি নাকি প্রতিযোগী হওয়ার প্রস্তাব গেছে তার কাছে। প্রতিযোগী বাছাই পর্বও নাকি ইতোমধ্যেই শেষ হয়েছে। অবশ্য এ তালিকায় আসলেও উরফি আছে কি না তা এখনও নিশ্চিত নয়।
তবে এই রিয়েলিটি শোয়ের নির্মাতা এবং ব্যবস্থাপকদের সঙ্গে উরফি দেখা করেছেন বলেও গুঞ্জন রয়েছে। রোহিতের সঙ্গে শিগগিরই নাকি উড়ে যাবেন তিনি শুটিং করতে।
এরইমধ্যে উরফি টুইট করে জানান, দিল্লির রাস্তায় বিপদে পড়েছেন তিনি। অ্যাপ ক্যাব চালক তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে, শুটিংয়ের কাজেই দিল্লির বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন মডেল-তারকা। এসেছে কোনো নতুন প্রস্তাব।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন