ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৪:৬

সন্ত্রাস ও দুর্নীতি থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলেন। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার উল্লেখ করে তিনি বলেন, শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা রেল-বাসে মানুষ পুড়িয়ে মেরেছে। সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে বেশি কেউ জানে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন তিনি।

এমএসএম / এমএসএম

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’