ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝলমলে পোশাকে নতুন রূপে নোরা ফাতেহি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২৩ রাত ৮:২৩

সাহসী ফটোশ্যুট করে প্রায় সময়েই আলোচনায় চলে আসেন নোরা ফাতেহি। খোলামেলা পোশাকে আর নতুন নতুন স্টাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে ঝড় তোলেন তিনি। এবার তেমনি নতুন রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ঝলমলে একটি পোশাকে নোরার কয়েকটি ছবি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।ছবিতে দেখা যায়, ইনস্টাগ্রামে চেয়ারের ওপরে পা রেখে ছবি তুলেছেন অভিনেত্রী নোরা। এই ড্রেসের সঙ্গে মানানসই হাই হিল জুতা পরেছেন অভিনেত্রী। সুন্দর চাহনিতে বেশ মানিয়েছে তাকে।

ইনস্টাগ্রামে নোরাকে ৪৪.১ মিলিয়নের বেশি মানুষ অনুসরণ করে থাকেন। তার ভক্তের সংখ্যা যেন বেড়েই চলেছে। নোরার স্টাইল দেখে রাতের ঘুম উবে যায় অনুরাগীদের। তার হটনেস দিয়ে বড় বড় তারকাদেরও স্তব্ধ করে দিতে পারেন নৃত্যশিল্পী নোরা ফতেহি।

নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে। বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ‌‘হৃদয়ে ভারতীয়’ বলে নিজেকে অভিহিত করে থাকেন।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’