ক্ষমতায় যেতে বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি : অ্যাডভোকেট কামরুল ইসলাম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন বিএনপির সাথে জনগণ নেই বলে ক্ষমতায় আসার জন্য বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে। বিকল্প পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের সেই আশা নিরাশাই থেকে যাবে । নির্বাচন ছাড়া ক্ষমতা পালাবদলের কোন সুযোগ নেই।
আজ (রবিবার) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায়৷ তিনি এসব ্কথা বলেন।
তিনি বলেন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশবিরোধী অপশক্তিরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কামরুল ইসলাম।
বাংলাদেশ গন আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায়
বাংলাদেশের গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গনতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহবায়ক ডা. অসিত বরন রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন, ন্যাপের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থ সারথি চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ ও ১৪ দলভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের নেতারা।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন