যে খাবার কখনই ফ্রিজে রাখবেন না
সতেজ রাখার জন্য আমরা অনেক খাবার ফ্রিজে রাখি। ফ্রিজে খাবার রাখলে অনেকদিন খাওয়া যায়। পানি, আইসক্রিম, মাছ, মাংস, সবজিসহ হরেক রকমের খাবার সংরক্ষণ করা যায় ফ্রিজে।
আপনি জানেন কি, এমন অনেক খাবার আছে যা ফ্রিজে রাখা একদমই ঠিক না। জেনে নিন-
১. পাউরুটি : ভালো থাকবে এই আশায় আমরা নিয়মিত পাউরুটি ফ্রিজে রাখি। কিন্তু এই খাবার ফ্রিজে রাখা একদমই উচিত নয়। বাইরে রাখুন। অনেকদিন সতেজ থাকবে।
২. কলা : কলা ঠান্ডা খাওয়া স্বাস্থ্যে জন্য ভাল নয়। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। কয়েকদিন পর্যন্ত এমনিতেই ভালো থাকবে।
৩. টমেটো : বাজার থেকে এনে টমোটো সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেন অনেকেই। মনে করেন, ফ্রিজে রাখলে অনেকদিন ভাল থাকবে। এটি ভুল ধারণা। টমেটো সাধারণ তাপমাত্রায় বাইরেই ভাল থাকে।
৪. কফি : কফি ফ্রিজে ভালো থাকে! ফ্রিজে রাখলে কফি সহজে জমাট বাঁধবে না। এমন ধারণা ভুল। দীর্ঘদিন অন্য খাবারের সঙ্গে থাকতে থাকতে কফি স্বাভাবিক স্বাদ হারায়।
৫. মধু : মধু ফ্রিজে রাখা একদমই ঠিক নয়। ফ্রিজের ঠান্ডার মধুর সব গুণ হারিয়ে যায়।
৬. তেল : তেল জাতীয় কোন কিছুই ফ্রিজে রাখবেন না। এতে গুণাগুণ নষ্ট হয়। জমাট বেঁধে যায়।
৭. পিয়াজ, আদা, আলু : এমন জাতীয় জিনিস রান্নাঘরে কোন পাত্রে রাখুন। সঠিক স্বাদ পেতে বাইরে খোলামেলা পরিবেশে রাখুন
আলম / আলম
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?