জবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ১০ সাংবাদিক সংগঠনের নিন্দা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগ কর্তৃক দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহনাফ তাহমিদ ফাইয়াজকে হেনস্তা ও হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
গত কয়েকদিন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০টি সাংবাদিক সংগঠন বিবৃতিতে দিয়ে এসব নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনগুলো।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে আমরা মর্মাহত। সাংবাদিকদের হেনস্তা করা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ ধরণের উগ্রবাদী আচরণ দমন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও চাপবিহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এই হুমকি সাংবাদিকদের দমিয়ে রাখার নোংরা অপচেষ্টা। এসময় ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
প্রতিবাদ জানানো ১০ সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, হাবিপ্রবি সাংবাদিক সমিতি, বুটেক্স সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি।
এর আগে, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীর একনিষ্ঠ কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী গাজী মো. শামসুল হুদা ও তার সহযোগী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম আবর্তনের ফজলে রাব্বি সহ আরও একাধিক ছাত্রলীগ কর্মীর দ্বারা দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহিনাফ তাহমিদ ফাইয়াজ হেনস্তার শিকার হন। এসময় অভিযুক্তরা উপস্থিত সাংবাদিকদের উপরও চড়াও হয়। এক পর্যায়ে সাংবাদিকদের পরিচয় জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক পরিচয় দিলে গাজী আক্রমণাত্মক হয়ে তাকে প্রকাশ অযোগ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি প্রদান করে। এসময় রাব্বি উপস্থিত অন্য সাংবাদিকদের উপরে চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied