ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

স্বাধীনতাবিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ১১:৩৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫১ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে রাজনীতি করে। তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। যারা দেশকে পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায়, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ নিতে হবে।

মঙ্গলবার ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের এ দিনের কালজয়ী ভাষণে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিল। বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরও বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। শত্রুর মোকাবিলা করতে হবে। এই বক্তব্যের মাধ্যমে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি পেয়েছে। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ৭ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। তিনি এমনভাবে ঘোষণা করেছিলেন, পাকিস্তানিরা তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ঘোষণা দিতে পারেননি। তার এই বক্তব্যে পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকা থেকে রিপোর্ট দিয়েছিল যে, চতুর শেখ মুজিব এমনভাবে স্বাধীনতার ঘোষণা করেছে, আমাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন