ডেঙ্গু থেকে বাঁচতে ঘরেই তৈরি করুন মশা তাড়ানোর ওষুধ
চারপাশে এখন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। কারণ বর্ষায় পানি জমে মশার সৃষ্টি হয়। আর মশার কামড়ে ডেঙ্গুসহ আরো অনেক রোগ ছড়ায়। মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই বাজার থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য কিনে আনেন, যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এছাড়াও মশার হাত থেকে রেহাই পেতে বাড়িঘর পরিষ্কার রাখাসহ দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টাঙানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তবে সবসময় মশারির মধ্যে থাকা কষ্টকর। এছাড়া বিভিন্ন কয়েল, এরোসলসহ স্প্রে ব্যবহার করেও ঘর থেকে মশা তাড়ানো যায় না। তাই নিজেই তৈরি করে নিন মশা তাড়ানোর ওষুধ। যা আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি ছাড়াই মশা তাড়াতে সক্ষম। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরে তৈরি করবেন মশার ওষুধ-
>> ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১৫ ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি সারা শরীরে লাগালেই মশার উপদ্রব থেকে নিস্তার মিলবে নিমেষেই।
>> ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১০ থেকে ১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা শরীরে মেখে নিন। দেখবেন একটি মশাও আপনার কাছে ঘেঁষবে না।
>> মশা-মাছি কিংবা পোকামাকড়দের দূরে রাখতে নিমের তেল বিশেষ ভূমিকা পালন করে। এজন্য ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১০-১২ ফোঁটা নিম তেলে মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিন।
>> এক কাপ পানিতে ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ৪ থেকে ৫ ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং ৪ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে ভালো করে নেড়ে নিন। এবার মিশ্রণটি একটা স্প্রে বোতলে নিয়ে ভালো করে হাতে এবং পায়ে স্প্রে করুন!
>> ৩ চামচ আমন্ড তেল কিংবা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে সকালে দু’বার এবং রাতে ঘুমানোর সময় ব্যবহার করলেই মশা ধারে কাছে আসবে না।
আলম / আলম
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ