ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৩:১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯ টায় বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাহানারা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী।

এ সময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের অবতারণা হয় জাতির পিতার নির্দেশে। জাতির পিতার স্লোগান জয় বাংলা ধারন মাধ্যমে প্রতিটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করতে এই বিদ্যালয় একটি ব্যতিক্রমী জায়গা। মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তীতিক্ষা তাদের অবদানের কথা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তা না হলে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান বিফলে যাবে। অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে হবে।’

এছাড়াও বিকালে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতিক অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্য রচিত দেবতাদের ভয় নাটকটি পরিবেশিত হবে। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে