বাকৃবিতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রক্টর, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বঙ্গবন্ধু ছিলেন দৃঢ়চেতা ও রাজনীতি সচেতন। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শৈশব থেকেই তাদের সৎ গুণাবলীর উন্মেষ ঘটাতে হবে, বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে শিশু কিশোর কাউন্সিল শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ সম্পর্কিত নির্ধারিত কবিতা আবৃত্তি, ছড়া এবং গান পরিবেশনার আয়োজন করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন