পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু : আরো ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বুধবার (২৫ মে) সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে বলেই জানিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর। তার আগেই আজ সোমবার বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় কিছু জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। এর ওপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব খুবই কম। তবে মঙ্গলবার থেকে রাজ্যে নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হবে।
সূত্র : আনন্দবাজার
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক