আবারও জুতা পেটানোর কথা বললেন রাঙা
বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আজকে যারা জাতীয় পার্টিতে বিভেদ সৃষ্টি করতে চাইছেন, তাদের সুখের সময় আর বেশি দিন থাকবে না। এভাবে বহিষ্কৃত নেতাদের সংখ্যা বাড়তে থাকলে একদিন জাতীয় পাটিতে কোন লোক থাকবে না। বহিষ্কৃত নেতারা একত্রিত হয়ে বনানী পার্টি অফিস থেকে তাকে (জিএম কাদের) জুতা পেটা করে বের করে দিবেন। আমি এখনো আগের জায়গাতেই আছি। ভদ্র লোকেরা জাতীয় পার্টিতে এসব অভদ্র, অর্থব ও জুতা পেটা খাওয়ার মতো লোকদের লাথি দিয়ে বের করে দেবে।
সোমবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে গত বছর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জিএম কাদেরকে জুতা পেটিয়ে পার্টি থেকে বের করে দেওয়ার কথা বলেন রাঙা।
সামনে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে রাঙা বলেন, আগামী দিনে আমরা আবারও ক্ষমতায় যাবো। আমরা জয়ী হলে হুসেইন মুহম্মদ এরশাদ ও বঙ্গবন্ধুর আর্দশের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এরশাদ দুঃখ করে বলেছিলেন, আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা করে যেতে পারলাম না।
তিনি বলেন, দেশে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রথমে ঘোষণা করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেন। টেলিভিশনে প্রথম পাঁচ ওয়াক্ত নামাজ প্রচারের ব্যবস্থা করেন এরশাদ। শুক্রবার ছুটির প্রচলনও তিনি করেন। এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেন নাই। আজকে রাষ্ট্র ধর্ম পরিবর্তনের ষড়যন্ত্র করা হচ্ছে। আবারও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার চেষ্টা করলে দেশের ১৮ কোটি জনগণ রুখে দেবেও একদিন বলেও হুশিয়ারি দেন।
রাঙা আরো বলেন, আমরা এরশাদের সন্তান, তার আর্দশের সৈনিক। এরশাদ সাহেবের সবশেষ মুখটা আমি দেখেছি। তিনি কি বলতে চেয়েছেন সেটাও আমি বুঝতে পেরেছিলাম। সূতরাং দলের মধ্যে বিভ্রান্তুি সৃষ্টির ষড়যন্ত্র করে লাভ হবে না।
বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, সরকারি দলের সাথে আমাদের বিরোধীতা রয়েছে, বিরোধীতা করবো, তবে তস গনতান্ত্রিক ভাবে। রওশন এরশাদের নেতৃত্বে পালামেন্টে সরকারের যে ধরনের বিরোধীতা করছে তা আর কেউ করতে পারে নাই। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। আমাদের কোন নেতাকর্মীর গায়ে কেউ যদি হাত দেয় তাহলে কিভাবে প্রতিহত করতে হবে তা আমরা জানি। তাই আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হন। রওশন এরশাদ সাংগঠনিক ক্ষমতা বলে যাকে মনোনয়ন দিবেন তিনিই দাঁড়াবেন।
অনুষ্ঠানে রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনূর রশীদ বলেন, পল্লীবন্ধু ও রওশন এরশাদ জাতীয় পাটির জন্য জেল খেটেছেন, শিশু পুত্র সাদ এরশাদও জেল খেটেছেন। তারাই পার্টির আসল মালিক। অভিভাবক রওশন এরশাদের দিকে তাকিয়ে আছে সারাদেশের নেতাকর্মীরা। আপনাকেই নেতৃত্ব চায় সবাই।
রওশন এরশাদের উদ্দেশ্য তিনি বলেন, আপনার নেতৃত্বেই কেবল জাতীয় পার্টি ঘুরে দাড়াতে পারে ও সংঘবদ্ধ হতে পারে। আজকে সারাদেশের জাতীয় পার্টির এরশাদের নেতাকর্মী ঐক্যবদ্ধ আপনার নেতৃত্বে, তাদের দায়িত্ব আপনাকেই গ্রহন করতে হবে। যারা পল্লীবন্ধু এরশাদ ও তার পরিবারকে ভালোবাসে না তাদেরকে সবাই প্রত্যাখান করে আজকে সবাি একত্রিত হয়েছে। তাই এই দল ও পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আপনাকেই গ্রহন করতে হবে।
এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, পার্টি না পরিবার বড়। আজকে এখানে যারা এসেছেন সবাই আমার পরিবার। এই পরিবারের জন্য সবকিছু করতে আমি রাজি আছি। তাই পরিবার প্রথম, পার্টি দ্বিতীয়। দেশবাসির কাছে তার বাবা ও মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ সোহেল রানা, গোলাম সরোয়ার মিলন, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, রফিকুল হক হাফিজ, এসএম ফয়সাল চিস্তি, কাজী মামুনূর রশীদ, নাজমা আক্তার, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ফখরুজ্জামান জাহাঙ্গহীর, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, রওশন আরা মান্নান, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, অ্যাড. জিয়াউল হক মৃধা, নূরুল ইসলাম নূরু, মনিরুজ্জামান টিটু, ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, ইঞ্জিনিয়ার ইকরাম খান, মোস্তাকুর রহমান মোস্তাক, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অ্যাড. অশোক কুমার ঘোষ, মনোয়ার তাহের মানু, শারমিন পারভিন লিজা, আব্দুল আজিজ, ডা. সেলিনা, হাসনা হেনা, এজাজ আহমেদ খান, মো. কামাল হোসেন, মঞ্জুরুল হক সাচ্চা, নজরুল ইসলাম, শেখ রুনা, জহির উদ্দিন জহির, ইসরাফিল মিয়া, আজমল হোসেন জিতু, ইদ্রিস আলী, ইমদাদুল হক, সাজিউল ইসলাম রকি, আবু সাঈদ লিয়ন, এবি মাসুম রেজা, জিয়াউল হক জুয়েল প্রমুখ।
এমএসএম / এমএসএম
কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ
প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম
কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ
হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম
১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি
নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন
বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস
সমাবেশ মঞ্চে তারেক রহমান
শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান
গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ
Link Copied