ব্র্যাক ব্যাংক-এ কর্মকর্তাদের জন্য ইনডোর গেমস টুর্নামেন্ট
কর্মকর্তাদের সুস্থতার অংশ হিসেবে, ব্র্যাক ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ে একটি ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করে।টুর্নামেন্টে টেবিল টেনিস, ক্যারাম ও দাবা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ফরম্যাটে পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীদের জন্য অন্তর্ভুক্ত ছিল।
দাবায় তানভীর আবেদীন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন এবং সাদিয়া পারভিন রিপা মহিলা বিভাগে শিরোপা লাভ করেন। ক্যারামে মোঃ রাজিব খান পুরুষ একক বিভাগে, মিতি দেওয়ান নারী এককে এবং মোঃ আহসান হাবীব ও মোঃ সাইফুদ্দিন ফেরদৌস পুরুষ দ্বৈত বিভাগে শিরোপা জিতেছেন। নারীদের দ্বৈত বিভাগে, রায়হান-ই-জান্নাত ইভা এবং মোর্শেদা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন।
টেবিল টেনিসে, মোহাম্মদ ফিদাউল গিয়াস পুরুষ এককে এবং আর সাদিয়া এন মাহফুজ নারী চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ ডাবলসে মনিরুল ইসলাম রনি ও সাদিকুর রহমান শিরোপা জিতেছেন এবং মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন শবনম শাহরিন মিম ও শামশারা দৌলতানা।
একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক সহকর্মীদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ও দৃঢ় বন্ধন সৃষ্টিতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মোঃ সাব্বির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ১২ হাজার ৭২ টাকা
নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস!
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়