‘শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনেছি’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি। তিনি বলেন, সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই-তিনটির খবর জানি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে এলে বৈঠকের পর আইনমন্ত্রণালয়ের বারান্দায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল যেভাবে একজন নাগরিককে বাসা থেকে তুলে নেওয়া হলো, ২০ ঘণ্টা পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীও গতকাল বলেছেন তার কাছে কোনও তথ্য নেই। এই বিষয়গুলো নাগরিকদের মনে ভয়ের উদ্বেগ করে কি না? -জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি গতকাল স্পষ্ট করে বলেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায় কখন হচ্ছে, সেটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই।
তিনি বলেন, আমি এখন বলতে চাই, প্রাথমিকভাবে যে তথ্য ৭১ টিভি ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বা মিডিয়া আসছে, সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। এরপর বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত দুই তিনটির খবর জানি। আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি।
যদি কেউ ভুল করে থাকে সেটি মামলা হবে, সে বিচারের আওতায় আসবে, কিন্তু যে পদ্ধতির ভেতর দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো সেজন্য গণমাধ্যম কর্মী হিসেবে আমরা ভয়ে থাকবো কি না? -এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি ভয়ে থাকবেন কেন? আপনিতো কোনও দিন মিথ্যা তথ্য দেননি, বিভ্রান্তিকর নিউজ দেননি, কোনও দিন অসত্য কে সত্য করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনও সংবাদ প্রকাশ করেননি। তাহলে আপনি ভয়ে থাকবেন কেন। আপনি নির্ভয়ে চলবেন।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার