বাকৃবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা বিভাগের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম , পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ , উচ্চ শিক্ষা ও গবেষণার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক সমিতির সদস্যরা। ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাকৃবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সাফল্যের খবর সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখেছে। বিশ্ববিদ্যালয় যে আজ বিশ্ব র্যাংকিং স্থান করে নিয়েছে তার একটি কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে দিতেই হয়। তাদের লেখনীর মাধ্যমেই বিশ্বে আমাদের এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রয়েছে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত