ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ ও অংশীদারিত্ব প্রয়োজন : খাদ্যমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ২৭-৭-২০২১ বিকাল ৫:৫৭
কোভিড-১৯ মহামারী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আরো ঝুঁকিতে ফেলেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সংঘাত, অস্থিতিশীলতা, অর্থনৈতিক মন্দাসহ আরো অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। উৎপাদন থেকে শুরু করে ভোগ, সকল পর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে সদস্য দেশসমূহের সম্মিলিত উদ্যোগ ও অংশীদারিত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আজ মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি ইতালির রোমে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতিসংঘের ফুড সিস্টেম প্রি-সামিটের দ্বিতীয় দিনে ‘বিল্ডিং রিজিলিয়েন্স টু ভালনারাবিলিটিস, সক অ্যান্ড স্ট্রেস’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এসব কথা বলেন। 
 
সাধন চন্দ্র মজুমদার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে অতিক্রম করে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জল ও খাদ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ বাস্তবায়নে করা হচ্ছে। এর ফলে চরম দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। 
 
খাদ্যমন্ত্রী ২০৩০ সালের মধ্যে কৃষি ও ফুড সিস্টেম ট্রান্সফর্মেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮ উন্নয়নশীল দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জলবায়ুর প্রভাব মোকাবেলায় নেতৃস্থানীয় দেশ। এ সময় তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি ও খাদ্য খাতে আরো বেশি বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। 
 
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদাউ তানগারা, স্পেনের স্পেশাল অ্যাম্বাসাডর ফর ফুড সিস্টেম গ্যাব্রিয়েল ফেরেরো এবং নিউজিল্যান্ডের কৃষি, বায়োসিকিউরিটি এবং রুরাল কমিউনিটি মন্ত্রী ড্যামিয়েন ও’কনোর প্যানেল আলোচনায় অংশ নেন।
 
অনুষ্ঠানে বিশ্বের ১৪৫টির বেশি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, গবেষক, কৃষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেন।

এমএসএম / জামান

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু