ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে মানববন্ধন

প্রথম আলো সম্পাদকের বিচার দাবি


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ২:৫৩

মহান স্বাধীনতা দিবসের কটুক্তির অভিযোগে প্রথম আলোর সাম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১১টায় বিশ^বিদ্যালয়ের শিল্পচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে শাখা ছাত্রলীদের নেতাকর্মীরা।

মানববন্ধনে কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো রিয়াসাদ মাহাবুব মনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীদের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারন সম্পাদক মো মেহেদী হাসান। এছাড়াও কৃষি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি (ভিপি) মো. তারিক-উজ-জামান জয়, ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি মো. শাহরিয়ার খন্দকার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী, পশুপালন অনুষদ ছাত্র সমিতির সহ সভাপতি মো রেজওয়ান উল আমিন শোভনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ভুল তথ্য সরবরাহ করা সাংবাদিকতার বিরুদ্ধে নিন্দা জানান। দেশ ও সরকারের কাজকে প্রশ্নবিদ্ধ করতে তারা ষড়যন্ত্র করছে। তারা দাবি করে বলেন শিশু শোষণ বন্ধ করতে হবে, দেশের এ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, সংবাদ মাধ্যমের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এ সময় তারা প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা সাংবাদিকতার দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। শেখ হাসিনা সরকার থাকাকালে যে পরিমাণ গণমাধ্যমের নিবন্ধন দিয়েছে অন্য কোন সরকার এ পরিমাণ গণমাধ্যমে নিবন্ধন দেয় নি।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং মিথ্যাচার সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। আপনারা যদি গণমাধ্যমে স্বাধীনতা চান তাহলে দায়িত্বশীল আচরণ করতে হবে। মিথ্যা এবং ভুল তথ্য আপনারা প্রচার করে রাষ্ট্রের সম্মানহানি করবেন আর তা বিচার হবে না এমনটি নয়। কেউই আইনের উর্ধ্বে নয়। অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে চলমান। 

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ