ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মা হচ্ছেন ঐশ্বরিয়া?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২১ বিকাল ৬:৪৬

বলিউড অভিনেত্রী ও বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন? বচ্চন পরিবারে নতুন সদস্যের আগমনের খবর পেতে মরিয়া অনুরাগীরা। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার ‘দ্বিতীয় সন্তান’-এর খবর চার দিকে চাউর হয়ে গিয়েছে। কিন্তু সে খবর কি আদৌ সত্যি? উত্তর মেলেনি, কিন্তু নেটাগরিকরা সূত্র খুঁজতে ব্যস্ত।

সম্প্রতি ঐশ্বরিয়ার কয়েকটি ছবিতে তার ‘বেবি বাম্প’ দেখা গিয়েছে বলে দাবি নেটাগরিকদের একাংশের। তার পোশাক বাছাই, পোশাক পরার কায়দা এবং ছবি তোলার ভঙ্গি দেখে সন্দেহ তৈরি হয়েছে, ‘আবার মা হবেন অভিনেত্রী?’

ইনস্টাগ্রামে অভিনেত্রীর কয়েকটি ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে। ছবিতে অভিষেক, কন্যা আরাধ্যাও রয়েছেন। সঙ্গে দেখা গিয়েছে, দক্ষিণের সুপারস্টার শরৎকুমার ও তার দুই কন্যাকেও।

কালো লম্বা ড্রেসের সঙ্গে কালো রঙের প্যান্ট পরেছেন ঐশ্বরিয়া। কিন্তু সব ছবিতে পেটের সামনে নিজের হাত রেখেছেন তিনি। তা দেখেই অনুরাগীদের সন্দেহ, নিজের ‘বেবি বাম্প’ লুকিয়ে রাখার চেষ্টা করছেন ঐশ্বরিয়া। একটি ছবিতে তিনি সকলের পিছনে দাঁড়িয়েছেন বলে তার পেট দৃশ্যমান নয়। কারও আবার দাবি, লুকিয়ে রাখার চেষ্টা করলেও ‘বেবি বাম্প’ লক্ষ করেছেন তারা। অনেকে নেটমাধ্যমে আবার ঐশ্বর্যাকে মা হওয়ার শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন।

প্রীতি / প্রীতি

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক